ইবি পাঠকবন্ধুর নবীনবরণ ও কর্মশালা অনুষ্ঠিত

Date:

মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পাঠকবন্ধুর উদ্যোগে নবীনবরণ ও ‘কৃত্তিম বুদ্ধিমত্তা: সুযোগ–সুবিধা ও হুমকি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনের ১০১ নং কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও আইআইইআর পরিচালক ড. মো. ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. জুবায়ের রহমান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মো. মিনহাজুর রহমান মাহিম ও রাইসা আমিন লস্কর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি অধ্যাপক ড. রহমান হাবিব বলেন, ‘আপনারা যারা লেখালেখি করতে চান বা লেখালেখি করছেন তারা সবাই অন্যদের থেকে আলাদা। কারণ, আপনারা লেখালেখির মাধ্যমে সমাজের বিষয় তুলে ধরতে পারছেন। বিশ্ববিদ্যালয় জীবন অতিবাহিত করেও তোমরা দেশের সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি ইত্যাদিতে ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মো. ইকবাল হোসাইন বলেন, ‘পাঠকবন্ধু একটা বুদ্ধিবৃত্তিক চর্চার জায়গা। এখানে আপনারা লেখালেখির পাশাপাশি বিভিন্ন জ্ঞানমূলক চর্চা করতে পারবেন। মানুষ হিসেবে আমাদের জানতে হবে, পড়তে ও লিখতে হবে। যারা নিজেকে চিনবে ও জানবে, তাদের শ্রেষ্ঠ জাতি হতে বেশি দিন সময় লাগবে না।’

আলোচক মো. জুবায়ের রহমান বলেন, ‘বর্তমান সময়ে প্রযুক্তিতে মানুষ অনেক এগিয়ে যাচ্ছে। বিশেষ করে এআই প্রযুক্তি আসার ফলে। আপনাদের বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে অবশ্যই কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকা অবশ্যক। তা না হলে চাকরির বাজারে নিজেদের টিকিয়ে রাখতে পারবেন না।’

সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পাঠকবন্ধু সংগঠন আদর্শ নাগরিক তৈরির কারিগরের কাজের প্লাটফর্ম। আমরা সবসময় জ্ঞানমূলক চর্চায় বিশ্বাসী। বিশ্ববিদ্যালয়ে শুধু একাডেমিক শিক্ষাই না; বরং সৃজনশীল ও অন্যান্য কু-কারিকুলার করার‌ও জায়গা। আপনারা যে প্রত্যাশা নিয়ে এসেছেন, তা পূরণে পাঠকবন্ধু কাজ করে যাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...

রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম...

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

রূপালীদেশ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল...

হলুদের বীজের বদলে নগদ টাকা: মহম্মদপুরে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

রূপালীদেশ ডেস্ক:মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত...