মোঃ মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাহিত্য সংসদের পঞ্চম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. শেখ মো. রেজাউল করিম, সাবেক সভাপতি পলাশ হোসেন এবং সাধারণ সম্পাদক নাইমুর রহমান দুর্জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. হাসেম আলী সেখ এবং সাধারণ সম্পাদক হিসেবে সৌরভ কুমার দত্ত নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
– সহ-সভাপতি: সোহেলী তাবাসসুম জান্নাত, মো. রেহনুল ইসলাম চমক
– যুগ্ম সাধারণ সম্পাদক: নুসরাত জাহান তুসমি
– সাংগঠনিক সম্পাদক: সায়েম আহমেদ
– সহ-সাংগঠনিক সম্পাদক: মো. মাহফুজ হোসেন
– দপ্তর সম্পাদক: মূসা ইব্রাহিম
– সহ-দপ্তর সম্পাদক: ধ্রুব আহমেদ রনি
– অর্থ সম্পাদক: আব্দুল্লাহ আল সদর
– সহ-অর্থ সম্পাদক: তানজিলা জাহান সুখী
– গ্রন্থাগার সম্পাদক: মো. সাকিব আল হাসান
– সহ-গ্রন্থাগার সম্পাদক: মাহাদি হাসান
– পাঠচক্র সম্পাদক: মো. সোহানুর রহমান
– প্রচার সম্পাদক: সানজিদ আহমেদ
– তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মেসেনাজ আফরিন মেঘ
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন: শিশির কবির, সোহানুর রহমান শাওন, যুক্তা যতি গোলদার, তাসনিম বিনতে হারুন ও তাসকিয়া মুরসালিন।
এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি মো. হাসেম আলী সেখ বলেন, ‘সাহিত্য সংসদ জ্ঞানের চর্চার মাধ্যমে প্রগতিশীল চিন্তার বিকাশ ঘটায়। সাহিত্য সমাজের প্রতিচ্ছবি এবং মানবিক বোধসম্পন্ন মানুষ গড়তে সাহিত্যচর্চার বিকল্প নেই। আমরা সাহিত্যকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আরও সমৃদ্ধভাবে তুলে ধরতে কাজ করবো।’





