উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন হেলালী-মাহবুব-জাফর প্যানেলের পূর্ণ বিজয়

Date:

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি)-এর বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হেলালী-মাহবুব-জাফর প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে,সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর মোট ৫৩ জন। তার মধ্যে থেকে ২৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি এম আর মাহবুব (দৈনিক কালবেলা), সাধারণ সম্পাদক এস এম জাফর (দৈনিক রুপালী সৈকত), যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম (দৈনিক বণিক বার্তা), কোষাধ্যক্ষ ইকরাম চৌধুরী টিপু (এন টিভি), সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান (দৈনিক আজাদী), প্রচার ও প্রকাশনা সম্পাদক বেদারুল আলম (দৈনিক কক্সবাজার), এবং সদস্য পদে নির্বাচিত হয়েছেন শামসুল হক শারেক (দৈনিক ইনকিলাব) ও এম. জসিম উদ্দিন ছিদ্দিকী (দৈনিক সংবাদ)।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আশেক-হাসিম-আনছার প্যানেলের প্রার্থীদের মধ্যে ৭ জন ১টি করে ভোট পান এবং সহ-সভাপতি প্রার্থী মোহাম্মদ হাসিম ২ ভোট ও যুগ্ম সম্পাদক প্রার্থী হুমায়ুন সিকদার ৩ ভোট পান। ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ১৪ জুন, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে।ইউনিয়ন এর

নির্বাচন সুষ্ঠুভাবে ও সুন্দরভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রেসক্লাব প্রাঙ্গণে স্থাপন করা হয় সিসি ক্যামেরা এবং মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনী। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এম আমিনুল হক চৌধুরী জানান, দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হলো। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও এএইচ সেলিম উল্লাহ। কমিশনার মাহবুবর রহমান জানান, বহু প্রতিকূলতা ও সকল বাঁধা অতিক্রম করে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সাংবাদিক মহলে ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।#####

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...