এখতিয়ার বাড়লো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর

Date:

অনলাইন ডেস্ক:-  এখতিয়ার বাড়ানো হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর। মূলত রাষ্ট্রপতির ক্ষমতাবলে এ সংক্রান্ত রুলস অব বিজনেস ১৯৯৬-এ প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। বিশেষ সহকারীদের কার্যপরিধি বাড়াতে রুলস অব বিজনেসে নতুন ধারা যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশিদের স্বাক্ষর করা রুলস অব বিজনেসের এই সংশোধনী গেজেট আকারে প্রকাশিত হয়।

এই সংশোধনী অনুযায়ী বিশেষ সহকারীরা এখন থেকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পাবেন। এক্ষেত্রে রুলস তিন ‘বি’-এর ক্লজ ২-এর পরে ২ ‘এ’ যুক্ত করা হয়েছে।

সেখানে বলা হয়, ‘প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয় বা বিষয়াবলির কার্য সম্পাদনের জন্য একজন বিশেষ সহকারীকে দায়িত্ব দিতে পারেন। একজন বিশেষ সহকারী প্রধানমন্ত্রী কর্তৃক সময়ে সময়ে তাকে অর্পিত এই ধরনের কার্যনির্বাহী কার্যাবলি এবং বিশেষ কার্য সম্পাদন বা নিষ্পত্তি করবেন।’

‘রুলস অব বিজনেসের আগের বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী জনস্বার্থে উপদেষ্টা ও বিশেষ সহকারী নিয়োগ করতে পারেন। আগের কার্যপরিধি অনুযায়ী, প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিশেষ সহকারীকে সহায়তা সেবা ও সহায়তা প্রদানের দায়িত্ব দিতে পারেন। তারা প্রধানমন্ত্রীর অর্পিত কাজ সম্পন্ন করবেন।’

উল্লেখ্য, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ পর্যন্ত দুজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ ও মাহফুজ আলম হলেন নিয়োগ দেওয়া দুজন বিশেষ সহকারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...