কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিতা পুত্র সহ নিহত ৩, আহত ১০

Date:

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের রামুতে যাত্রীবাহী পুরবী বাসের সঙ্গে ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। একই সঙ্গে আহত হয়েছে আরো ১০ যাত্রী।

সোমবার (১৬ জুন) সকাল ৭ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু রশিদ নগর এলাকার জেঠিরাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে পুলিশের ওসি নাছির উদ্দিন।

নিহতরা হলেন-কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের হাবিব উল্লাহ, তার ছেলে গিয়াস উদ্দিন ও রামুর পূর্ব রাজারকুলের এনজিও কর্মী রিমঝিম বড়ুয়া। নিহত এবং আহতরা সবাই বাসের যাত্রী বলে জানিয়েছেন পুলিশ।

রামু হাইওয়ে পুলিশের ওসি নাছির উদ্দিন আরও বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে কক্সবাজারগামী ক্যাভার্ড ভ্যান রামু রশিদ নগর এলাকায় পৌছালে এদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাস সড়ক থেকে খাদে পড়ে যায় আর ক্যাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়। ঘটনাস্থলে যাত্রীবাহী বাসের ৩ যাত্রী নিহত হয়। আর ও ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মধ্য ১ জন নারী ও ১ জন পুরুষ একজন শিশু রয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার পরপরই বাস ও ক্যাভার্ড ভ্যানের চালকরা পালিয়ে যায়। গাড়ি দুটি উদ্ধার করার চেষ্টা চলছে।#####

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...