কমলনগরে মাওলানা আবদুল হান্নান (রহ:) এর স্মরণে আলোচনা সভা

Date:

মোঃ নুর হোসেন (কমলনগর লক্ষ্মীপুর) প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিস লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সহসভাপতি ও কলাকোপা ইসলামীয়া মাদ্রাসার সাবেক মোহতামিম শায়খুল হাদিস আল্লামা আবদুল হান্নান (রহ:) এর কর্ম-জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চরলরেন্স ঈদগাহ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস কমলনগর উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান মেহমান ছিলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি  শায়খুল হাদিস আল্লামা মামুনুর রশিদ।

খেলাফত মজলিস কমলনগর  উপজেলা  শাখার সভাপতি মাওলানা মোহামদ উল্লাহ আল ফারুকী সভাপতিত্বে আরো বক্তব্য  রাখেন জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদ্রাসার সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াছ, সহ-সভাপতি সাবেক কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু,  গণ অধিকার পরিষদের জেলা সদস্য সচিব সার্জেন্ট সোলাইমান চৌধুরী, জামিয়া ইসলামীয়া কলাকোপা মাদ্রাসার  সিনিয়র শিক্ষক মাওলানা বশির আহমেদ, মরহুমের ছেলে  মাওলানা রেজাউল করিম ও জামাতা মাওলানা আলা উদ্দিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...