জিয়া উদ্দিন জিয়া:
কিশোরগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া বাজারে (সাকুয়া) অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, গুরুদয়াল ছাত্র সংসদের সাবেক ভিপি ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন (ভিপি সুমন)।
করিমগঞ্জ উপজেলা কৃষক দলের সহ সভাপতি জিয়া উদ্দিন সবুজের সভাপতিত্বে সমাবেশের উদ্বোধন করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ উবায়েদ।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সহ সভাপতি ও করিমগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, করিমগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বকুল ও করিমগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম।
আরো বক্তব্য রাখেন দেহুন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমেদ, দেহুন্দা ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামাল উদ্দিন লাল প্রমুখ।
বক্তারা বলেন, দেশের কৃষকদের উন্নয়নের লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কাটা কর্মসুচিসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তাই দেশ ও কৃষকদের সার্বিক উন্নয়নে আগামী দিনে বিএনপিকে ভোটের মাধ্যমে ক্ষমতাসীন করতে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
সমাবেশে বিএনপি ও কৃষকদলের নেতাকর্মী ও বিপুল পরিমাণ সাধারণ কৃষক অংশগ্রহণ করেন।





