আব্দাহিয়ুর রহমান আপেল, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলার ৫ লক্ষ টাকার সরকারি গাছ সাংবাদিক পরিচয়ে দিয়ে ১ লক্ষ ২৫ হাজার টাকায় নিলামে বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পতিত আওয়ামী সরকারের দোসর মো. আনোয়ারুল হক নামে এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে।
জানা গেছে, সাংবাদিক মো. আনোয়ারুল হক সাংবাদিকের প্রভাব খাটিয়ে প্রায় ৫ লক্ষ টাকা দামের সরকারি গাছ ১ লক্ষ ২৫ হাজার টাকায় সাংবাদিক মো. রবিউল আলম লিটন এর নামে সিন্ডিকেট করে নিলামে নিয়েছে। তার দূর্নীতি এখানেই শেষ নয় এই আওয়ামী সরকারের দোসর সাংবাদিক মো. আনোয়ারুল হক পতিত আওয়ামী সরকারের আমলে ভূরুঙ্গামারী হাট সিন্ডিকেটের মাধ্যমে সীমিত নাম মাত্র টাকায় নিলামে ডেকে নেয়। এমন কি ভূরুঙ্গামারীতে একটি কেজি স্কুলের নামে লক্ষ লক্ষ টাকা সরকারি বরাদ্দ নিয়ে নাম মাত্র কাজ করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পতিত আওয়ামী সরকারের আমলে ভূরুঙ্গামারী উপজেলায় অনিয়ম, দূর্নীতিবাজদের মধ্যে সে একজন। দূর্নীতির সব জায়গায় ছিলো তার অংশ গ্রহন ও ভাগের অংশ।
এ ব্যাপারে অভিযুক্ত মো. মো. আনোয়ারুল হকের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।





