কুমিল্লায় ডিএনসি”র অভিযান গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী আটক 

Date:

গোপন সংবাদের ভিক্তিতে কুমিল্লা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান ১১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান”র সার্বিক তত্বাবধানে ও পরিদর্শক মো: শরিফুল ইসলাম”র নেতৃত্বে গতকাল বিকেল ০৫:০০ টার সময় কুমিল্লা জেলার সদর দক্ষিণ  থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোডস্থ সাউদ ফিলিং স্টেশন এর সামনে কুমিল্লা টু ঢাকাগামী তিশা প্লাস নামীয় যাত্রীবাহী বাসে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী করে ০২ জনকে ১১.৫ কেজি গাঁজাসহ আটক করা হয়।

আটককৃত আসামী খন্দকার শাকিল আহমেদ(২৫) গাজীপুর জেলার কালিয়াকৈয়র উপজেলার  কলাবাধা গ্রামের খন্দকার মনসুর আলীর ছেলে। অপর আটককৃত আসামি মো: আরিফ হাওলাদার (২২) পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার উত্তর পশ্চিম নদমুলা গ্রামের মৃত জাকির হাওলাদারের ছেলে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মো: শরিফুল ইসলাম বাদী হয়ে সদর দক্ষিণ থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...