কুমিল্লায় র‍‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ০২

Date:

এ.এইচ.পারভেজ, স্টাফ রিপোর্টার:  কুমিল্লা জেলার কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত আমতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ৮.৫ কেজি গাঁজা, ৩০১ বোতল ফেন্সিডিলসহ ০২ জনকে আটক করে। এ সময় মাদক পরিবহনে ট্রাক জব্দ করা হয়।

২৩ ডিসেম্বর ২০২৪ইং তারিখে র‍‍্যাব ১১ এর সিপিসি ২ অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো ১৷ লক্ষীপুর জেলার রামগতি থানার চরমেহার এলাকার আব্দুল মমিন এর ছেলে মোঃ সোহেল(২৬), ২৷ নারায়নগঞ্জ জেলার সদর থানার সৈয়দপুর এলাকার মোঃ রমজান আলী এর ছেলে মোঃ আমির হোসেন(৩১)৷

র‍‍্যাব জানায় প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যাক্তিদেরকে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‍‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
র‍‍্যাব ১১ বলেন মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে  আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...