কুমিল্লা বুড়িচং এ ভূয়া ভূমিহীন সনদ দিয়ে বাকশালীমুল ইউপি চেয়ারম্যান আবদুল করিমের বিরুদ্ধে খাস জমি পাইয়ে দেওয়ার অভিযোগ

Date:

এ.এইচ.পারভেজ (স্টাফ রিপোর্টার) কুমিল্লা : কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন উত্তর শ্রীমন্তপুর মৌজায় নূরে আলম গংদের মালিকীয় ও ভূমি সংলগ্ন

০১ নং খাস খতিয়ানের ২৮৯ দাগের ০৫ শতক ভূমি, এক একর ৯৫ শতক ভূমির মালিক আব্দুল খালেক,  ভূমিহীন সেজে তদীয় পুত্র মোঃ জাহাঙ্গীর আলম জাবির ও তার স্ত্রী মোসা: সেলিনা আক্তার আওয়ামী সরকারের উপজেলার নেতা ও স্থানীয় চেয়ারম্যানের তদবীরের মাধ্যমে প্রশাসনকে ভূল তথ্য উপস্থাপন করে লিজ নিতে সক্ষম হয়। বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার জৈনক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী সেলিনা আক্তার’কে ভূমির মালিক থাকা সত্ত্বেও ০৫ শতক ভূমি লিজ প্রদান করেন বলে অভিযোগের প্রকাশ। জাহাঙ্গীর আলমের পিতা আব্দুল খালেক এক একর ৯৫ শতক ভূমির মালিক হিসেবে তাহার পুত্র জাহাঙ্গীরসহ তিন পুত্র তিন কন্যা বিদ্যমান রয়েছে। সিএস ১৮০ নং খতিয়ানের দাগ নং ৩৪৬/১৫ তাহার দাদা-পিতা মৈধর গাজীর নামে ২ একর ৭০ শতক ও নাল ১৬.৫ শতক ভূমি রয়েছে। মৈধর গাজীর পুত্র জাহাঙ্গীরের দাদা আনসর আলীর নামে আরএস ১১১ নং খতিয়ানে ২ একর ৭০ শতক ভূমি রয়েছে। উক্ত অংশে আনসর আলীর পুত্র আব্দুল বারেক ৪৫ শতক, আব্দুল খালেক (জাহাঙ্গীরের পিতা) ০১ একর ৯৫ শতক, আব্দুল আলেক ৭৮ শতক, আব্দুল মালেকের ০৬ পুত্রের নামে ২৩ শতাংশ ভূমি বিএস জরিপে রেকর্ড হয়। জাহাঙ্গীরের পিতা আব্দুল খালেকের নামে বিএস খতিয়ান নং ৭৮ মতে ০১ একর ৯৫ শতক ভূমি থাকা সত্ত্বেও স্থানীয় চেয়ারম্যান আবদুল করিম কিভাবে জাহাঙ্গীর ও তার স্ত্রী সেলিনা’কে ভূমিহীন সনদ প্রদান করেছে তা জেলা প্রশাসক মহোদয় খতিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এটাই ভুক্তভোগীদের দাবি।

জাহাঙ্গীরের চাচা মোঃ আব্দুল বারেক এর পুত্র নূরে আলম সিদ্দীকি বাদি হয়ে জেলা প্রশাসক কুমিল্লা বরাবরে গতকাল জেলা প্রশাসকের দপ্তরে হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...