কুমিল্লা সদর দক্ষিণে বিপুল পরিমান টাপেন্ডাল ট্যাবলেটসহ গ্রেফতার ০১

Date:

নিজস্ব প্রতিবেদক : গত ০৫ ই ফেব্রুয়ারী ২০২৫ রোজ বুধবার, সন্ধ্যা ০৭. ৪৫ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জোড়কানন ইউপির আওতাধীন কৃষ্ণপুর এলাকা রাহাত পাম্পের সামনে সিএনজি তল্লাশী করে ২১ হাজার টাপেন্ডাল ট্যাবলেটসহ একজনে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম।

তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানার এস আই নজরুলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে
চেকপোস্ট স্থাপন করে। সিনএনজি চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালনোর সময় তাকে আটক করা হয়। এ সময় সিএনজি তল্লাশী করে ২১ হাজার টাপেন্ডাল ট্যবলেটসহ একজনকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তি হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ০৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়নের মথুরাপুর এলাকার আব্দুর রহিমের ছেলে মোঃ ফজলে রাব্বি(১৯)৷

এ সময় মাদক বহন কারী একটি পুরাতন সিএনজি গাড়ী, যাহার রেজি: নং-কুমিল্লা থ-১১-৫১০৫, যাহার ইঞ্জিন নং-AAMBA06871, চেসিস নাম্বার অস্পষ্ট উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, ফজলে রাব্বি দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য ক্রয় করে মাদকসেবীদের নিকট পাইকারী এবং খুচরা বিক্রয় করে আসছে।

উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ বাদী হয়ে
২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম জানান মাদক এবং অপরাধ দমনে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ সর্বদাই সক্রিয় রয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...