কুমিল্লা সদর দক্ষিণে যানবাহনে অবৈধ টোল আদায়কালে সেনাবাহিনীর হাতে আটক ০৩, থানায় মামলা

Date:

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে বিভিন্ন যানবাহন থেকে অবৈধ টোল, চাঁদা আদায়কালে ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী।

এসময় তাদের কাছ থেকে টোল আদায়ের ৭ হাজার ৭০০ টাকা, ৫টি মোবাইল ফোন, অবৈধ টোল আদায়ের রশিদ বই, ১টি সীল ও প্যাড এবং ১টি রেজিস্টার জব্দ করা হয়। আটককৃতদের সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি জানান তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন- ১৷ কুমিল্লা আদর্শ সদর উপজেলার নবাব বাড়ি এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে মোঃ শাফায়েত আলী সৌরভ (৩৫), ২৷ একই এলাকার বাবুল মিয়ার ছেলে মোঃ সৈকত (৩০), ৩৷ নগরীর রেইসকোর্স এলাকার মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ তানজিদ হাসান (৩৩)।

গতকাল ২৮ জানুয়ারী, সেনাবাহিনীর ২৩ বীর এর অধীনে আদর্শ সদর আর্মি ক্যাম্প এর একটি দল কুমিল্লা মহানগরীর সকল বাসস্ট্যান্ডে অবৈধ টোল, চাঁদা আদায়কারী ও চাঁদাবাজদের ধরতে অভিযান পরিচালনা করে।
সেনাবাহীনি জানান অবৈধ টোল আদায় এবং চাঁদাবাজি রুখতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...

রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম...

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

রূপালীদেশ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল...

হলুদের বীজের বদলে নগদ টাকা: মহম্মদপুরে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

রূপালীদেশ ডেস্ক:মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত...