কেন্দ্রিয় নির্দেশনা অমান্য, ইউপি নির্বাচন করতে নিতাই রায়ের নির্দেশ

Date:

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:- আওয়ামী সরকারের সময় যে সকল নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করেছে ও আ’লীগের হয়ে কাজ করেছে সে সকল নেতা-কর্মীকে দলীয় কোন পদে স্থান দেওয়া হবে না এমনই কেন্দ্রিয় ঘোষণা অনুযায়ী মহম্মদপুর উপজেলা বিএনপি সহ সকল পর্যায়ের কমিটি গঠন উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে কর্মী সমাবেশ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার উপজেলা বিএনপির আয়োজনে ওয়ার্ড পর্যায়ের নেতাদের সাথে আমিনুর রহমান কলেজ চত্বরে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ ঘটিকায় উক্ত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

নেতাদের বক্তব্যের একপর্যায়ে রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সামিমুল হক শামাল মৃধা বলেন বিগত সময়ে রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমাকে দিয়ে নির্বাচন করিয়েছেন বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। আমরা যদি কমিটিতে স্থান না পাই তবে নিতাই রায় চৌধুরী কিভাবে কমিটিতে থাকতে পারে?
শামাল মৃধা সাংবাদিকদের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তার বার্তা পৌছে দিয়ে নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণের দাবী জানান।

এবিষয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

কর্মী সমাবেশে মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু।

বিশেষ অতিথি হিসবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক সদস্য সচিব মোঃ আখতারুজ্জামান আক্তার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মিজানুর রহমান মিজান সহ উপজেলার বিভিন্ন নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...