কেরানীগঞ্জে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

Date:

কেরানীগঞ্জের কাউটাইলে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ।

প্রেস বিজ্ঞপ্তি: সোমবার ২৯ এপ্রিল ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় আজ সোমবার ২৯ এপ্রিল ২০২৪ তারিখ সকাল ১০০০ ঘটিকা হতে ১৩৩০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন কর্তৃক কেরানীগঞ্জ জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কাউটাইল এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে ৪৩৯ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও বর্তমানে বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বিবেচনা করে অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের ফলের জুস প্রদান করা হয়।

তিনি আরও বলেন, উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ঔষধ সামগ্রী ও লেমন জুস প্রদান অনুষ্ঠানে উপ-পরিচালক চিকিৎসা সার্জন কমান্ডার এস এম বেলাল উদ্দীন এমফিল, এমপিএইচ, এএমসিসহ অন্যান্য মেডিকেল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...

রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম...

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

রূপালীদেশ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল...

হলুদের বীজের বদলে নগদ টাকা: মহম্মদপুরে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

রূপালীদেশ ডেস্ক:মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত...