নিজস্ব প্রতিনিধি কোম্পানীগঞ্জ : সিলেটের কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। শতবর্ষের ঐতিহ্য ধ্বংসে
একটি পাথর সিন্ডিকেটের বেপরোয়া কর্মকাণ্ডে পরিবেশ প্রতিবেশ বিপন্ন করে এই চক্রটি। সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে কিছু অসাধু পুলিশের যোগসাজশের
কারণে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন (রঃ) টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগের প্রেক্ষিতে তাদের ক্লোজড করা হয়েছে। ক্লোজড-কৃত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছে এসআই, ২জন এএসআই ২জন ও কনস্টেবল ৯জন। তাদের সবাইকে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
গত সোমবার (১০ ফেব্রুয়ারি) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদেরকে ক্লোজড করা হয়।১৩ পুলিশ সদস্যরা হলেন এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন, ও কিপেস চন্দ্র রায়। এর আগে শাহ আরেফিন টিলার পাথরবাহী গাড়ি থেকে রাস্তায় দাড়িয়ে পুলিশের চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। নিউজ প্রকাশের পর তাদেরকে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার,সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান দৈনিক “রূপালীদেশ”কে জানান, কোম্পানীগঞ্জ থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ পাই আমরা। এর পরিপ্রেক্ষিতে এসআইসহ ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের আপাতত অন্য কোন কর্মস্থলে দেওয়া হয়নি। তদন্তের পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





