কোস্ট গার্ডের অভিযানে মুন্সিগঞ্জের পদ্মা সেতু সংলগ্ন এলাকা থেকে ১ জন চাঁদাবাজ ও প্রতারক আটক।

Date:

সোমবার ১৬ জুন ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গত ১২ জুন ২০২৫ তারিখ বৃহস্পতিবার মুন্সিগঞ্জের লৌহজং এর পদ্মা সেতু সংলগ্ন ওজন স্কেল এলাকায় স্থানীয় বাসিন্দা আলামিন সরকার, মিঠু মিয়া ও আল-আমিন মিয়া নামের তিনজন ব্যক্তি বাংলাদেশ কোস্ট গার্ড সদস্য পরিচয়ে একটি ট্রাক আটক করে চাঁদা দাবি করে। ঘটনাস্থলে পদ্মা সেতু কর্তৃপক্ষের পেট্রোল দল উপস্থিত হলে অভিযুক্তরা ট্রাকের লাইনম্যানের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এছাড়াও এই প্রতারক চক্র দীর্ঘদিন ধরে কোস্ট গার্ডের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করছিল এবং তারা কোস্ট গার্ডের চলাচল ও কার্যক্রম সম্পর্কিত তথ্য চোরাকারবারিদের কাছে পাচার করে আসছিল বলে জানা যায়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে গত ১৫ জুন ২০২৫ তারিখ রবিবার সকাল ৮টায় বাংলাদেশ কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা একটি বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদাবাজ চক্রের অন্যতম সদস্য আলামিন সরকার (২৮) কে আটক করে। আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপরোক্ত ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার সাথে সংশ্লিষ্ট অপর দুই ব্যক্তির নাম প্রকাশ করে।
আটককৃত চাঁদাবাজ চক্রের সদস্য মুন্সিগঞ্জ জেলার পদ্মা (উত্তর) থানাধীন কান্দিপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর এবং অপর দুই প্রতারকসহ তার বিরুদ্ধে পদ্মা উত্তর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

তিনি আরও বলেন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...