গাজায় হামাস সরকারপ্রধানসহ ৩ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের

Date:

অনলাইন ডেস্ক//  ফিলিস্তিনের গাজায় হারাকাত আল-মুকাওয়ামা আল-ইসলামিয়ার (হামাস) সরকারের প্রধান রাউহি মুশতাহাসহ তিন নেতাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ইসরায়েলের সামরিক বাহিনী এ দাবি তুলে বলেছে, তিন মাস আগে চালানো এক বিমান হামলায় ইসলামি প্রতিরোধ আন্দোলনের প্রধানসহ তিন নেতাকে হত্যা করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, গাজা উপত্যকায় চালানো ওই হামলায় রাউহি মুশতাহাসহ সংগঠনের রাজনৈতিক ব্যুরোর নিরাপত্তা প্রধান সামেহ আল-সিরাজ ও কমান্ডার সামি ওদেহ নিহত হয়েছেন।

উত্তর গাজায় একটি সুরক্ষিত ও সজ্জিত ভূগর্ভস্থ কম্পাউন্ডে লুকিয়ে ছিলেন হামাস নেতারা। সেখানে আইএএফ ফাইটার জেট দ্বারা হামলা চালানো হয়। ভূগর্ভস্থ কম্পাউন্ডটি হামাসের কমান্ড ও কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করত। সংগঠনের জ্যেষ্ঠ নেতারা যাতে এখানে দীর্ঘ সময় ধরে থাকতে পারে সেভাবে তৈরি করা হয়েছিল।

রাউহি মুশতাহা হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের দীর্ঘদিনের সহযোগী ছিলেন। ১৯৮০ এর দশকের মাঝামাঝি সময়ে মুশতাহা এবং সিনওয়ার একসঙ্গে আল-মাজদ (গ্লোরি), মুনাজামত আল-জিহাদ ওয়া আল-দাওয়া (পবিত্র যুদ্ধ ও প্রচারের সংগঠন) এর সংক্ষিপ্ত রূপ গঠন করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪ এমজে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...