গায়েবী মামলা প্রত্যাহারের পর বিএনপি নেতা কে এম মাহবুবুর রহমান হারেজের সৌজন্য সাক্ষাৎ

Date:

নিজস্ব প্রতিবেদক, মো. নজরুল ইসলাম জাকি | দৈনিক রূপালী দেশ, শেরপুর, বগুড়া:
সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে ২০১৮ সালের গায়েবী মামলা প্রত্যাহারের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কার্যনির্বাহী সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ বগুড়ার শেরপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ উপলক্ষে গতকাল বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় তিনি দৈনিক রূপালী দেশ পত্রিকার শেরপুর প্রতিনিধির কার্যালয়ে সাংবাদিক মো. নজরুল ইসলাম জাকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি বলেন, “এই মামলাটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। আজ প্রমাণিত হয়েছে – সত্য কখনো চাপা থাকে না।”

পরবর্তীতে তিনি ছোনকা বাজারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন:

  • শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান জিএম মোস্তফা

  • ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মালেক

  • সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব আলী রাঙ্গা

  • সহ-সভাপতি সাইফুল ইসলাম

  • সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ

  • সহকারী অধ্যাপক নুরুন্নবী,

  • লিটন আহম্মেদ,

  • সানোয়ার হোসেন,

  • আব্দুল হামিদ সহ আরও অনেকে।

এ সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে গায়েবী মামলার ছায়া থেকে বের হয়ে দলের মধ্যে নতুন উদ্দীপনার সঞ্চার হয়েছে বলে নেতাকর্মীরা মন্তব্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...