গুজব ছড়িয়ে ইপিজেডে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে

Date:

ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে দুর্বৃত্ত চক্র মিথ্যা প্রচারণা ও গুজব ছড়িয়ে শিল্পখাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সিএমপি’র (চট্টগ্রাম মেট্রোপলিট্রন পুলিশ) উপ-কমিশনার (জনসংযোগ) রইছ উদ্দিন।

শনিবার (২৫ জানুয়ারি) সংবাদ সম্মেলনে পুলিশের এই কর্মকর্তা বলেন, ২২ জানুয়ারি চট্টগ্রাম ইপিজেড এলাকার শেলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্মাণাধীন ভবনের গেইটের ভিতরে ৩ জন শিশু প্রবেশ করলে তাদের মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়িয়ে দেওয়া হয়।

এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। যার ফলে ২৩ জানুয়ারি বিকাল ও রাতে ইপিজেড থানাধীন বিভিন্ন কারখানার শতাধিক শ্রমিক সেখানে গিয়ে শ্রমিকদের ঘর ও বিভিন্ন অফিস ভাঙচুরসহ দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও বিভিন্ন বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, যে ৩ জন শিশুকে মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছিল সেই শিশুদের সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। বর্তমানে তারা পুলিশের তত্ত্বাবধানে নিজ নিজ অভিভাবকের জিম্মায় আছে।

গুজবের বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, কারখানার ওপর যাদের জীবিকা নির্বাহ হয়, সে শ্রমিকরা এসব করতে পারে না। দেশ ও রাষ্ট্রবিরোধী মহল সুপরিকল্পিতভাবে এসব গুজব ছড়াচ্ছে। এর সাথে বহিরাগতরাও যুক্ত হচ্ছে। দেশের পোশাকখাত অস্থিতিশীল হলে এখানে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...