ঘোড়াশালে ট্রাকের চাপায় যুবক নিহত, চালক আটক

Date:

হাজী জাহিদ নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মালবাহী ট্রাকের চাপায় সুনীল চন্দ্র সরকার (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। আজ শনিবার (১৭ মে) দুপুরে ঘোড়াশাল সেতুর সিএনজি স্ট্যান্ডের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে

নিহত সুনীল চন্দ্র সরকার গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দালান বাজার এলাকার মুলগাঁও গ্রামের মৃত তেজেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার দুপুর সৌয়া বারোটায় কালীগঞ্জ থেকে সাইকেল চালিয়ে ঘোড়াশাল সেতুর পূর্ব পাশে পৌঁছেন সুনীল চন্দ্র সরকার। এসময় তিনি সিএনজি স্ট্যান্ডের সামনের সড়কে দাঁড়িছিলেন। পরে পিছন থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালে নিয়ে যান।

পরে তার অবস্থা সংকটাপন্ন দেখে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। এদিকে সুনীলকে ঢাকায় নেওয়ার জন্য হাসপাতালের সামনে এম্বুলেন্সের জন্য অপেক্ষারত অবস্থায় তার মৃত্যু হয়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো: ইউসুফ মিয়া জানান, নিহত সুনীল চন্দ্র সরকারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। মালবাহী ট্রাক জব্দ ও চালক নাসির উদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহত পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...

রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম...

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

রূপালীদেশ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল...

হলুদের বীজের বদলে নগদ টাকা: মহম্মদপুরে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

রূপালীদেশ ডেস্ক:মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত...