চকবাজার থানা ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

Date:

ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম:

চট্টগ্রাম মহানগর জামায়াতের শূরা সদস্য ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ড. আবু বকর রফিক আহমেদ বলেছেন, যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোকন। ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত হল সালাত ও যাকাত। কুরআন মজীদে বহু স্থানে সালাত-যাকাতের আদেশ করা হয়েছে এবং আল্লাহর অনুগত বান্দাদের জন্য অশেষ ছওয়াব, রহমত ও মাগফিরাতের পাশাপাশি আত্মশুদ্ধিরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডস্থ ‘ফাইভ স্টার কনভেনশন হলে’ চকবাজার থানা ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।

চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে, সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী ও এসিস্ট্যান্ট সেক্রেটারি শহীদুল্লাহর সঞ্চালনায় উক্ত শিক্ষা বৈঠকে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার ও পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবু বকর রফিক বলেন, আল্লাহ স্বীয় রাসূলের (স.) সাথে ওয়াদা করছেন তিনি তাঁর উম্মতকে যমীনের মালিক বানিয়ে দিবেন, তাদেরকে তিনি জনগণের নেতা বানাবেন এবং দেশ তাদের দ্বারা জনবসতিপূর্ণ হবে। আল্লাহর বান্দারা তাদের প্রতি সন্তুষ্ট থাকবে।

চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার বলেন, বর্তমান প্রতিযোগিতার যুগে পরিকল্পিতভাবে সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন না করতে পারলে কাঙিক্ষত লক্ষ্যে পৌঁছানো খুবই দুরূহ ব্যাপার। তাই গ্লোবাল চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্যতা, দক্ষতা, বিজ্ঞতা ও উত্তম কৌশলের মাধ্যমে সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন করা দরকার।

পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী বলেন, আমাদের এই প্রিয় জন্মভূমিকে নেতৃত্ব দেওয়ার জন্য একদল সৎ ও দক্ষ লোকের প্রয়োজন। প্রত্যাশিত ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আপনাদেরকে আল্লাহর উপর ভরসা করে সাহসিকতার সাথে ময়দানে তৎপরতা চালিয়ে যেতে হবে।

চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার বলেন, দুনিয়ায় থাকতেই আখেরাতের হিসাব সহজ করার জন্য যদি নিজের জীবনের সকল আমল সংরক্ষণ করার চেষ্টা করি, নিজে আত্মসমালোচনা করে ভালোটা গ্রহণ করি খারাপটা বর্জন করি, তাহলে আখেরাতের হিসাবটা সহজ হবে। এ জন্য ইসলামী আন্দোলনের প্রত্যেক কর্মী ও দায়িত্বশীলের জন্য নিজের রিপোর্ট সংরক্ষণের ব্যবস্থা রেখেছে জামায়াতে ইসলামী।
এ সময় আরো উপস্থিত ছিলেন চকবাজার থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ, আব্দুর রাকিব, মুহাম্মদ এরশাদুল ইসলাম, মুহাম্মদ খালেদ জামাল, চকবাজার দক্ষিণ ওয়ার্ড সভাপতি হাফেজ ফিরোজ সিদ্দিকি, ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...