জলঢাকায় ১৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

Date:

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ১৭কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোরে জলঢাকা শহরের ঢাকা বিরিয়ানী হাউজের সামনে থেকে একটি মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা সম্পর্কে স্বামী ও স্ত্রী।
তারা হলেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কানুদাসকারী এলাকার মো. হুমাউন ও তার স্ত্রী আর্ণিকা আক্তার।
পুুলিশ জানায়, তারা বর্তমানে নীলফামারী শহরের উত্তর হাড়োয়ায় বসবাস করেন। গাঁজা পরিবহণে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে থানায় রেখেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার মুল্য ১লাখ ৭০ হাজার টাকা।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম মজুমদার বলেন, মাইক্রোবাসের ভেতরে কালো ব্যাগের মধ্যে প্লাস্টিক দ্বাড়া মোড়ানো ১ কেজি করে ১৭টি টোপলায় ১৭কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে জলঢাকা থানায়। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...