ঝিনাইদহ, স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া ও তালিয়ান গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ আহত ৬ জন।
রবিবার (১জুন)আনুমানিক সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ব্যক্তিদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
মহব্বতের অবস্থা গুরুতর হওয়াই তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়, পরবর্তীতে মারা যান। নিহত মহব্বত হোসেন, পিতাঃহবিবুর রহমান গ্রামঃ নাকোবাড়িয়া।
আহতরা হলেন নাকোবারিয়া গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে ইউসুফ, একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রেজাউল, ছোট তালিয়ান গ্রামের রুস্তম আলীর ছেলে রেফাজুল সহ আরো ৩ জন।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে নাকোবাড়িয়া ও তালিয়ান গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির ২ পক্ষের বিরোধ চলছিল। হামিদ গ্রুপের স্থানীয়ভাবে নেতৃত্ব দেন সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। হামিদ গ্রুপ ও ফিরোজ গ্রুপের মধ্যে শক্তি প্রদর্শনে মহড়া দেয়াকে কেন্দ্র করে ২ গ্রুপের মাঝে সংঘর্ষে লিপ্ত হয় এবং মহব্বত নামের ব্যক্তি গুরুতর জখম হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় এবং পরে মারা যান। এলাকার সূত্রে জানা যায় মহব্বত আলী হামিদ গ্রুপের সদস্য।
বর্তমান এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ ঘটনায় পুলিশ পেশ কয়েক জনকে আটক করেছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আনতে সেনাবাহিনী নেতৃত্বে যৌথভাবে টহল শুরু করেছে।





