ঝিনাইদহে রক্তক্ষয়ী সংঘর্ষে আপন ২ ভাই নিহত, আহত ৫।

Date:

ঝিনাইদহ, স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া ও তালিয়ান গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২ আহত ৫ জন।

রবিবার (১জুন)আনুমানিক সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ব্যক্তিদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

মহব্বত আলী ও ইউনুস আলীর অবস্থা গুরুতর হওয়াই মহব্বত আলীকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়, এবং ইউনুস আলীকে যশোর মেডিকেল পাঠানো হয় পরবর্তীতে মহব্বত আলী মারা যান।ইউনুস আলী (৩ জুন) রাত্রে চিকিৎসা অবস্থায় হাসপাতালে মারা যান, মহব্বত আলী ও ইউনুস আলী আপন দুই ভাই, পিতাঃহবিবুর রহমান গ্রামঃ নাকোবাড়িয়া।
আহত ব্যক্তিরা এখনো হাসপাতালে চিকিৎসারত আছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে নাকোবাড়িয়া ও তালিয়ান গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির ২ পক্ষের বিরোধ চলছিল। হামিদ গ্রুপের স্থানীয়ভাবে নেতৃত্ব দেন সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। হামিদ গ্রুপ ও ফিরোজ গ্রুপের মধ্যে শক্তি প্রদর্শনে মহড়া দেয়াকে কেন্দ্র করে ২ গ্রুপের মাঝে সংঘর্ষে লিপ্ত হয়।
এলাকার সূত্রে জানা যায় মহব্বত আলী ও ইউনুস আলী হামিদ গ্রুপের সদস্য।
বর্তমান এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় পুলিশ পেশ কয়েক জনকে আটক করে কোর্টে সোপাদ্য করেছেন।
এলাকার বরাত থেকে জানা যায়, মহব্বত আলী মারা যাওয়ার পর থেকে সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের লোকজন ভাঙচুর চালিয়েছে এবং ইউনুস আলীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর আজ সারাদিন ঐ চেয়ারম্যানের লোকজন ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।এলাকার পরিস্থিতি থাম থমে অবস্থা বিরাজ করছে।
এলাকার পরিস্থিতি স্বাভাবিক আনতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথভাবে টহল চলছে ।
পুলিশ সূত্রে জানা যায়, মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...