ঝিনাইদহ উপ-নির্বাচন প্রথম দিন আ’লীগের ফরম কিনেছেন ১১ জন

Date:

রূপালীদেশ ডেস্ক: ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে ১১টি ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়, যা শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এই ১১টি ফরম বিক্রি থেকে দলটির আয় হয়েছে সাড়ে ৫ লাখ টাকা। ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের জন্য প্রথম দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য মো. জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোছা. সেলিনা পারভীন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, বাংলাদেশ সংস্কৃতি ফোরামের সভাপতি সাইদুর রহমান, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য পারভেজ জামান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য মো. নায়েব আলী জোয়াদ্দার ও শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজম।

আগামীকাল ২৯ এপ্রিল সোমবার পর্যন্ত (প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা) পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ ও জমা প্রদান করা যাবে। সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে পারবেন। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ২৯ এপ্রিল সোমবার বিকাল সাড়ে ৪টার মধ্যে আবেদনপত্র জমা প্রদান করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...

রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম...

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

রূপালীদেশ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল...

হলুদের বীজের বদলে নগদ টাকা: মহম্মদপুরে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

রূপালীদেশ ডেস্ক:মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত...