টিসিবির পণ্য উদ্ধারে গোডাউনে যৌথ অভিযান, গ্রেপ্তার ২

Date:

অনলাইন ডেস্ক // ঢাকার লালবাগে নবাবগঞ্জ বাজারের একটি গোডাউনে অভিযান চালিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য মজুদের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন নয়ন খাঁ ও মো. হাসানুল্লাহ। এসময় বিপুল পরিমাণ ডাল ও তেলও জব্দ করা হয়।

রোববার (২৭ অক্টোবর) রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈইনু মারমা।

তিনি বলেন, নবাবগঞ্জ বাজারের কেরামত আলীর ভাড়া দোকানে অবৈধ টিসিবি পণ্য পাওয়া গেছে। স্থানীয় শিক্ষার্থীদের দেয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ গোডাউনটিতে দুই ঘণ্টার যৌথ অভিযান পরিচালনা করেছে।

ক্যশৈইনু মারমা জানান, এসময় ২ লিটার ওজনের ৬৫০ বোতল সয়াবিন তেল ও ১ হাজার ৩৪০ কেজি ডাল উদ্ধার করা হয়েছে। যার মোট মূল্য ৩ লাখ ২৯ হাজার টাকা।

তিনি আরও বলেন, গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...