ঠাকুরগাঁওয়ে আ’লীগের চেয়ারম্যানকে কুপিয়েছে দূর্বৃত্তরা

Date:


ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:-ঠাকুরগাঁওয়ে আ’লীগের ইউপি চেয়ারম্যান রইছউদ্দীনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (০১ ডিসেম্বর) আনুমানিক রাত ১০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের সোটাপীর নামক এলাকায় এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে দেখতে আসা স্থানীয় এলাকাবাসি ও চেয়ারম্যানের স্বজনরা জানান, গড়েয়া ইউনিয়ন পরিষদ থেকে মোটরসাইকেল ঠাকুরগাঁও জেলা শহরে যাচ্ছিল ঐ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রইছউদ্দীন। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্তরা পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে। চিৎকার করে রক্তাত্ত অবস্থায় লুটিয়ে পরলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। পরে পথচারিরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...