ঢাকাস্থ রায়পুর ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন

Date:

আজিজুল ইসলাম যুবরাজঃ
শিক্ষা ভ্রাতৃত্ব ঐক্য— এই স্লোগানকে সামনে রেখে আগামী এক বছরের জন্য ঢাকাস্থ রায়পুর ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির কার্যনির্বাহী ৫৪ সদস্য কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় ছাত্র নেতা, IUBAT ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান ( সাগর ) ও
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজ সাইকোলজি বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত।

আজ বৃহস্পতিবার সদ্য সাবেক সভাপতি কাজী সালমান ও সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী স্বাক্ষরিত সুপারিশ করেন এ কমিটি অনুমোদন করেন উপদেষ্টা কামরুল ইসলাম, উপদেষ্টা তারেক হোসেন, উপদেষ্টা জালাল আহমেদ রুমি,উপদেষ্টা হাসান আল মেহেদী, উপদেষ্টা নাসির উদ্দিন নাসির।

কল্যাণ সমিতির নতুন সভাপতি নাজমুল হাসান বলেন- গত ৮ বছরের অতীতের ধারাবাহিকতায় শিক্ষার্থীবান্ধব কর্মসূচী ভবিষ্যৎ বজায় থাকবে এই ছাড়া আমরা যুগোপযোগী কিছু পদক্ষেপ গ্রহন করবো, কিছু নতুনত্ব নিয়ে আসবো যা শিক্ষার্থীদের স্নাতক পরবর্তী সময়ে ক্যারিয়ার গঠনে সহযোগীতা করবে। যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের জন্য যতটুকু স্কিল ডেভেলপ করা যায় সমিতির পক্ষে থেকে নিশ্চিত করা হবে।
পার্টটাইম জবের জন্য এই প্লাটফর্ম কাজ করবে। বিভিন্ন সামাজিক একাডেমিক গবেষণা কেন্দ্রীয় কিছু পদক্ষেপ গ্রহন করবে। এইছাড়া শুধু ঢাকা নয় রায়পুরে অবস্থিত শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ পরিকল্পনা।

সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, ঢাকায় পড়তে আসা রায়পুরের শিক্ষার্থীদের কাছে ‘ঢাকাস্থ রায়পুর ছাত্রকল্যাণ সমিতি’ একটি আস্থার ঠিকানা। এরকম একটি সংগঠনের নেতৃত্বে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের পরামর্শের সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। তাদের শিক্ষাসংশ্লিষ্ট সকল সমস্যার সমাধানে সহযোগী হতে চাই। এর বাইরেও রায়পুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মেধা অন্বেষণ’ প্রতিযোগিতা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার করতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...

রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম...

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

রূপালীদেশ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল...

হলুদের বীজের বদলে নগদ টাকা: মহম্মদপুরে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

রূপালীদেশ ডেস্ক:মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত...