ঢাকা বিশ্ববিদ্যালয় সুলতানা কামাল হোস্টেলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Date:

ঢাকা বিশ্ববিদ্যালয় সুলতানা কামাল হোস্টেলের
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাথলেট সুলতানা কামাল হোস্টেলের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ২৭ মে ২০২৫ মঙ্গলবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ্যাথলেট সুলতানা কামাল হোস্টেলের ওয়ার্ডেন ড. ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান এবং বাংলাদেশ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি সোসাইটি’র সভাপতি মোহাম্মদ আলী বাপ্পি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে হোস্টেলের পরিবেশ ক্লাবের নতুন কমিটিকে বরণ ও বিদায়ী কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ও আত্মবিশ্বাস বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তরা হলেন- সাদিকা সানজিদা আজাদ ছোঁয়া, মোছা. তাসনিম আক্তার রুম্পা, দীপা রানী কর, মারিয়া জাহান, উম্মে হাবিবা ঐশী, ঐশ্বর্য নিজাম, বিলকিস বানু স্বর্ণা, মেহজাবিন ইসলাম, খাদিজাতুল কোবরা প্রমি, তামিম জাহান পড়শি, কানিজ ফাতেমা গ্লোরি, অপর্ণা ভৌমিক, মোছা. নিশাত আক্তার, আফসানা সুলতানা, নাসরিন সুমাইয়া, সুমি কায়সার, রিফাহ তাসমিয়া, তানজিলা সুলতানা, সৈয়দা নিগার সুলতানা, সুরভী আক্তার, আনিকা সাদিয়া উদলা, তাসনিম আহমেদ রিমঝিম, তাসফিয়া তাসনিম, রাশনা শারমিন, মৃন্ময়ী রায়, তানিয়া খাতুন, নাজিয়া আক্তার, মারিয়া জাহান, মোছা. সাথী খাতুন, মোছা. তানিয়া খাতুন, সানজিহাবিন সাম্মি, মৌমিতা রানী চন্দ পূজা, আইনা বেগম, মালিহা সামিহা রহমান, মুবাশ্বিরা তাসনিম আকন্দ, মাকসুরা আহমেদ এশা, হানিফা বেগম ফারিহা, তাহসিনা তাবাসসুম সাবহা এবং মুমতাহিনা সারমিন শেলা।

উল্লেখ্য, আগামী ১ বছরের জন্য পরিবেশ ক্লাবের সভাপতি হিসেবে লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগের পারিজাত চন্দ্রানোনা অর্চি এবং সাধারণ সম্পাদক হিসেবে ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের খাদিজাতুল কোবরা প্রমি নির্বাচিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...