ঢাবিতে নবীনদের পরিচিতি সভা: দায়িত্বশীল মানুষ হয়ে ওঠার আহ্বান

Date:

রূপালীদেশ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য আয়োজিত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অনুভূতি ব্যক্ত করেন। ফলিত গণিত বিভাগের প্রভাষক শুচি চাকী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও ছাত্র-উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, কঠোর প্রতিযোগিতার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া নিঃসন্দেহে একটি বড় অর্জন। তবে এই অর্জন ধরে রাখতে হলে শিক্ষার্থীদেরকে অধ্যবসায়, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, কেবল ভালো ফলাফল অর্জনই যথেষ্ট নয়; একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম এবং বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত থাকার পরামর্শ দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রাখতে শিক্ষার্থীদের সক্রিয় ও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, এ পরিচিতি সভায় বিজ্ঞান, জীববিজ্ঞান, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে সুষ্ঠুভাবে অভিযোজিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...