ঢাবি’র উপাচার্য, প্রো-উপাচার্যদ্বয় এবং কোষাধ্যক্ষকে একই অনুষ্ঠানে একসঙ্গে আমন্ত্রণ না জানানোর অনুরোধ

Date:

সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার এবং একাডেমিক ও প্রশাসনিক কাজের সমন্বয় সাধনের স্বার্থে রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রোগ্রাম ছাড়া অন্য কোন প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং কোষাধ্যক্ষকে একই অনুষ্ঠানে একসঙ্গে প্রধান অতিথি/বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ না জানানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। রেজিস্ট্রার অফিস থেকে এসংক্রান্ত বিজ্ঞপ্তি ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল হোস্টেল/ বিভাগ/ ইনস্টিটিউট/ সেন্টার/ ব্যুরো/ অফিসে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সময়ের যথাযথ সদ্ব্যবহারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, হল ও কেন্দ্রের অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উত্তরীয় প্রদান/ সম্মাননা স্মারক প্রদান/ ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া, অতিথিদের সম্বোধন করে অতিরিক্ত বক্তব্য পরিহারের মাধ্যমে সরাসরি অনুষ্ঠান শুরু ও যথাসম্ভব স্বল্পতম সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের নবীনবরণ/ বিদায় সংবর্ধনা/ উদ্বোধনী অনুষ্ঠান/ পুরস্কার বিতরণ/ সেমিনার/ কনফারেন্সসহ বিভিন্ন প্রোগ্রামে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং কোষাধ্যক্ষকে একসঙ্গে প্রধান অতিথি/ বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়ে থাকে।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...