ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের  প্রতিনিধিদলের সাক্ষাৎ

Date:

প্রেস বিজ্ঞপ্তি: জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তোয়ামা তাকাশি’র নেতৃত্বে ৩-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল আজ ১১ জুন ২০২৪ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় অন্যান্যের মধ্যে ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ উপস্থিত ছিলেন। জাপানের প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন– নাগাসাকি বিশ্ববিদ্যালয়ের  স্টুডেন্ট এক্সচেঞ্জ সাপোর্ট ডিভিশনের পরিচালক মি. তাকেশি সুয়েতসুগু এবং জাইকার আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়কারী  মিজ. হরি মিযুকি।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ, জনস্বাস্থ্য, শান্তি ও সংঘর্ষ অধ্যয়নসহ অন্যান্য বিষয়ে  যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়ে মতবিনিময় করেন। এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে  স্বল্প-মেয়াদে শিক্ষক, ছাত্র ও গবেষক বিনিময় নিয়েও তাঁরা ফলপ্রসূ আলোচনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে জাপানের প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি বলেন, জাপানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা সংক্রান্ত অনেক সমঝোতা স্মারক রয়েছে। উপাচার্য জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয়ের সাথেও ছাত্র-শিক্ষক ও গবেষক বিনিময়সহ বিভিন্ন যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সাথে শিক্ষা, গবেষণাসহ ছাত্র-শিক্ষক ও গবেষক বিনিময়ের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশের জন্য জাপানি অধ্যাপক তোয়ামা তাকাশিকে আন্তরিক ধন্যবাদ জানান।
(মাহমুদ আলম)
পরিচালক
                                                                                      জনসংযোগ দফতর
                                                                                      ঢাকা বিশ্ববিদ্যালয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...