ঢাবি দর্শন বিভাগের ১০৫তম ব্যাচের পরিচিতি সভা

Date:

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের ১০৫তম ব্যাচের পরিচিতি সভা আজ ২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে| ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন|
‎‎ বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন| বিভাগের প্রভাষক তাপসী রাবেয়া স্বাগত বক্তব্য দেন| অনুষ্ঠানে ‘শোভা-রাসেল শিক্ষাবৃত্তি’র জন্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাহমিনা ইয়াসমিন শোভা ১২ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন|
‎‎ প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানান| তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে সহ-শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে|


মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...