ঢাবি সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

Date:

রূপালীদেশ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. এ এস এম আতীকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে সহ-সভাপতি অধ্যাপক তাহমিনা আখতার, তাহসিনা রুশদীর এমপি, এ বি এম মোশাররফ হোসেন এমপি, মো. নুরুজ্জামান খান, সাধারণ সম্পাদক এস এম লাবনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে এলামনাই নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার উন্নয়নে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ জোরদারেরও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমান শিক্ষার্থীদের সহায়তায় এলামনাইদের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রাক্তন শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটের পাঁচজন খ্যাতিমান এলামনাইকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন— অধ্যাপক ড. নুরুল ইসলাম, অধ্যাপক তাহমিনা আখতার, সৈয়দা আতিয়া বিলকিস, ফজলুল করিম চৌধুরী এবং মো. নুরুল ইসলাম।

এছাড়া, ইনস্টিটিউটের ৪৩ জন অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...