থানায় আত্মসমর্পণ করলেন ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজান

Date:

ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ওরফে জিএস মিজান পটুয়াখালীর মহিপুর থানায় আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে মহিপুর থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে করা হত্যাসহ একাধিক মামলার আসামি মিজানুর রহমান। গত ৫ আগস্ট সরকার পতনের পর নিজ এলাকা সাভার ছেড়ে আত্মগোপনে চলে যান তিনি। এরপরে তিনি বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে রাত্রিযাপন করতেন। আজ বিকেল সাড়ে ৩টার দিকে মিজানুর রহমান থানায় আসেন। নিজেকে ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক পরিচয় দিয়ে নিরাপত্তাজনিত কারণে আত্মসমর্পণ করেন। পরে সাভার থানায় কথা বলে নিশ্চিত হয়ে জানতে পারে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলাও রয়েছে।

মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, তাকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। সাভার থানা পুলিশকে দ্রুত এসে আসামিকে তাদের জিম্মায় নিতে বলেছি আমরা। আপাতত থানা হেফাজতে রয়েছেন জিএস মিজান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...

রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম...

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

রূপালীদেশ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল...

হলুদের বীজের বদলে নগদ টাকা: মহম্মদপুরে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

রূপালীদেশ ডেস্ক:মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত...