দুমকিতে ওএমএস’র ১১বস্তা চাল জব্দ

Date:

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী’র দুমকিতে ওএমএস’র সরকারী চাল বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় অটোরিকশায় থাকা  ১১বস্তা চাল  আটক করে  স্থানীয়রা।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ এ চাল জব্দ করে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)  রাত ১০টায় উপজেলার  লেবুখালী ইউনিভার্সিটি স্কয়র এলাকায় উপস্থিত হয়ে আটককৃত অটোরিকশা থেকে চাল জব্দ করে।
এ সময় কাউকে আটক করতে পারেনি।
অটো রিকশা চালক প্রতিনিধি কে বলেন জহির হাওলাদার তার ভাড়ার গুদাম থেকে চাল তুলে দিয়ে মালেক শিকদারের দোকানে নিয়ে যেতে বলেন এসময় মালেক সিকদারের ছেলে এমাদুল সাথে ছিলেন।
সিসিটিভি ক্যামেরায় দেখা যায় গুদাম ঘরের গেটখুলে জহির হাওলাদার অটোরিকশায় চাল তুলে দেন সাথে এমাদুল কেও দেখা যায়।
যেখান থেকে চাল তুলে দেওয়া হয় সে গুদাম ঘরটি ওএমএস’র ডিলার খলিল শিকদারের বলে স্থানীয়রা জানায়।
উপস্থিত স্থানীয় জনগন জানায় এই গুদাম ঘর থেকে ২নং লেবুখালী ইউনিয়নে খোলা বাজারে (ওএমএস) হতদরিদ্রদের জন্য জন প্রতি ৫কেজি ৩০টাকা দরে বিক্রির জন্য নির্ধারিত।
অভিযুক্ত জহিরের ০১৭১২১০৭৯১৩ নম্বরে একাধিকবার কল করেও পাওয়া যায় নি।
এ বিষয় ডিলার খলিল শিকদার বলেন  এ চাল আমার না এবং আমি এর সাথে কোন রকম জড়িত নয়।
এবিষয় দুমকি থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...