দুমকিতে মসজিদের ইমামের ৪টা গরু চুরি, থানায় অভিযোগ

Date:

পটুয়াখালী জেলা  প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে প্রকাশ্য দিবালোকে এক মসজিদ খতিবের বাড়ি থেকে ৪টা গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। পার্শ্ববর্তী বাউফল উপজেলার বগা ইউনিয়নের মৃত আবদুল করিম হাওলাদারের কন্যা  পপি হাওলাদার (৩৫) ও তার বাহিনীর বিরুদ্ধে জোড়পূর্বক ওই গরু চুরির অভিযোগ ওঠেছে। এব্যাপারে গরুর মালিক মাওলানা আবু সালেহ বাদি হয়ে দুমকি থানায় একটি গরু চুরির লিখিত অভিযোগ করেন।
অভিযোগ  সূত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল  ৩. ৩০ মিনিটের দিকে পার্শ্ববর্তী বাউফল উপজেলার বগা ইউনিয়নের বাসিন্দা মৃত আঃ করিম হাওলাদারের মেয়ে  পপি আক্তারের নেতৃত্বে তাশমিম,  ফারুক, সোহেল গাজীসহ ৫/৬জনের একটি সন্ত্রাসী বাহিনী চরগরবদি গ্রামের মসজিদের ইমাম ও খতিব আবু সালেহ’র বাড়িতে আকস্মিক তান্ডব চালিয়ে তার গৃহপালিত ২টি বাচ্চাসহ মোট  ৪টা গরু জোড় পূর্বক ট্রলারে উঠিয়ে চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে বিবাদী পপি হাওলাদার কে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও  তার মুঠো ফোনটি  বন্ধ পাওয়া যায়।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন অভিযোগ পেয়ে বাউফল থানা পুলিশের সহায়তায় আজ শুক্রবার অভিযান চালিয়ে চুরি হওয়া গরু উদ্ধার করে দুমকি থানার পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে অভিযুক্তের কাউকে আটক করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...