দুমকি উপজেলা আঃলীগের সভাপতি কালাম মৃর্ধা গ্রেফতার

Date:

মো: কামাল হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:-
পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ (৬৫) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে দুমকি থানা পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে   র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন করে র‍্যাব-   ১১  নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভুমি পল্লী আবাসিক এলাকায় তার নিকটতম এক আত্মীয়ের বাসা থেকে  আটক করে দুমকি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
আবুল কালাম মৃর্ধা উপজেলা বিএনপি অফিস ভাংচুর, লুট ও মারধররের অভিযোগে দায়েরকৃত মামলার ১নং এজাহারভুক্ত আসামী।
দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন দুমকি উপজেলা বিএনপি অফিস ভাংচুর মামলার ১নং এজাহারভুক্ত আসামি আবুল কালাম মৃর্ধা কে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

উল্লেখ  বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমন করতে ৪ আগষ্ট ২০২৪ তারিখে দুমকি নতুন বাজার এলাকায় আন্দোলন রত শিক্ষার্থীদের উপর তার নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ হামলা ও সংবাদ সংগ্রহ করার কারনে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে প্রেসক্লাব দুমকির কার্যালয় ভাংচুর এবং সাংবাদিকদের আহত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...