দূর্গা পূজা উপলক্ষ্যে উপকূলীয় এলাকায় টহল বৃদ্ধি করেছে কোস্ট গার্ড

Date:

রূপালীদেশ প্রতিবেদক: শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি বৃদ্ধি করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ০৩ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্ট গার্ড সদর দপ্তরের স্টাফ অফিসার অপারেশনস লে. কমান্ডার সালমান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবদি উপকূলীয় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জান-মাল রক্ষায় গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। সাম্প্রতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে বাংলাদেশ কোস্ট গার্ড সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উপাসনালসমূহ রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলো। এরই ধারাবাহিকতায় সরকারের নির্দেশনা মোতাবেক উপকূলীয় অঞ্চলে বসবাসরত হিন্দুধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়সহ পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। উপকূলীয় এলাকাসমূহের মধ্যে কোস্ট গার্ড ঢাকা জোন ৩৭ টি, পূর্ব জোন (চট্টগ্রাম) ৫০ টি, পশ্চিম জোন (মোংলা) ১৩০ টি ও দক্ষিণ জোন (ভোলা) ৮২ টি, সর্বমোট ২৯৯ টি মন্দির ও পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে।

দুর্গাপূজাকে সামনে রেখে দেশের চলমান পরিস্থিতিতে যেকোনো ধরণের নাশকতা থেকে জনগণের জানমাল এবং উপাসনালয়সমূহ রক্ষা করা ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে বাংলাদেশ কোস্ট গার্ড। প্রতিমা বিসর্জনের দিন অতিউৎসাহী জনগণকে ধারনক্ষমতার অতিরিক্ত নৌযানে উঠা থেকে বিরত রাখা, নৌযানে অবস্থানরত অবস্থায় সকলের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিকে নৌযানে না উঠার পরামর্শ প্রদান সহ বিভিন্ন বিষয়ে জনসচেতনামূলক প্রচারনার ব্যবস্থা গ্রহণ করেছে কোস্ট গার্ড। এছাড়াও প্রতিমা বিসর্জনের স্থানসমূহে নৌকা ডুবির মতো অনাকাঙ্খিত ঘটনায় উদ্ধারের নিমিত্তে কোস্ট গার্ডের বিশেষ ডুবুরীদল সর্বদা প্রস্তুত থাকবে।

তিনি আরো বলেন, কোস্টগার্ডের এধরনের জননিরাপত্তামূলক কার্যক্রম ০১ অক্টোবর ২০২৪ তারিখ হতে প্রতীমা বিসর্জনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...