দেবিদ্বারে তাবলীগের সাদপন্থীদের নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ

Date:

কুমিল্লা প্রতিনিধি: টঙ্গী বিশ ইজতেমার মাঠে হামলা চালিয়ে তাবলীগের সাথীদের হত্যার প্রতিবাদে সাদপন্থীদের বিচার এবং নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উলামা মাশায়েখ ও তৌহিদী জনতা। রোববার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে দেবিদ্বার উপজেলা পরিষদে প্রাঙ্গণে এসে সমাবেশ করেন তারা।

সমাবেশ শেষে সাদপন্থীদের দ্রæত বিচার ও নিষিদ্ধ করে তাদের সকল কার্যক্রম বন্ধ করার দাবীতে উপজেলা নির্বাহী অফিসার এবং থানার অফিসার ইনচার্জ (ওসি)র নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

দেবিদ্বার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আশরাফুল আলম ওবাইদীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুফতি ইয়াহইয়া রাশেদ, হাফেজ মাওলানা আবু হানিফ, মাওলানা আবু তাহের দা.উ.মা, হাফেজ মেজবাহ উদ্দিন খোকন, মাওলানা সালেহ আহম্মেদ মুনীরী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা ইমরান, মাওলানা লোকমান, মুফতি আক্তারুজ্জামান, মাওলানা আবুল হাসান, মাওলানা মোঃ মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত ও মোঃ সিয়াম ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...