দেবিদ্বারে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ

Date:

সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি খালের উপর নির্মাণাধীন দুইটি অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়েছে দেবিদ্বার উপজেলা প্রশাসন।

৮ মার্চ (শনিবার) দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন এর নির্দেশে দেবিদ্বার’র সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রায়হানুল ইসলামের নের্তৃত্বে উপজেলাধীন ফতেহাবাদ ইউনিয়নের ফাতেহাবাদ বাজারে ফাতেহাবাদ উচ্চ বিদ্যালয় সম্মুখে খালের উপর,মোঃ আয়াত আলীর ছেলে দেবীদ্বার মফিজ উদ্দিন গার্লস স্কুলের শিক্ষক মোঃ জিয়ার নির্মাণাধীন অবৈধ কাঠের স্থাপনা এবং এগারোগ্রাম বাজারে খালের উপর হুমায়ুন মোল্লার নির্মাণাধীন অবৈধ আরেকটি স্থাপনা উচ্ছেদ করেন। এসময় বাংলাদেশ পুলিশ দেবিদ্বার থানা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

এর আগে এ সংক্রান্তে “দেবিদ্বারে সরকারি খাল ও খাস জায়গা দখল করে দোকান নির্মান” শিরোনামে” গত ১২ ফেব্রুয়ারী “ডাক প্রতিদিন” পত্রিকায় এবং গত ৯ মার্চ “দৈনিক গণতদন্ত” অনলাইনে নিউজ প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশ এর পর দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে নির্মাণাধীন স্থাপনা দু’টি ভেঙ্গে দেন।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, সরকারী খাল দখল করে দোকান নির্মান সম্পূর্ন বে-আইনি। খবর পেয়ে আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে দু’টি নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করেছি। আমাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...