ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইবিতে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

Date:

মোঃ মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি:দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের লাগাতার ঘটনায় ধর্ষকদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন, ইবি শাখা। সোমবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন, ইবি শাখার সভাপতি মুহাম্মাদ আল আমিন, সেক্রেটারি ইসমাইল হোসেন রাহাত, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির, দাওয়াহ সম্পাদক নেয়ামাতুল্লাহ ফারিস, প্রচার ও দফতর সম্পাদক ইয়াসিন আরাফাত, তালাবায়ে আরাবিয়ার সাধারণ সম্পাদক এস. এম. শামিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সাজ্জাতুল্লাহ শেখ ও সায়েম আহমেদসহ আরও অনেকে।

সংগঠনটির সেক্রেটারি ইসমাইল হোসেন রাহাতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, “যেখানে একটি শিশু ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে, সেখানে বিচার পেতে ১৮০ দিন কেন লাগবে? ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার যদি দ্রুত না হয়, তাহলে সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। ধর্ষকের কোনো দলীয় পরিচয় নেই, সে কেবল অপরাধী। আমরা দাবি জানাই— দ্রুততম সময়ে ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হোক, অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে যাব।”

ইবি শাখার সভাপতি মুহাম্মাদ আল আমিন বলেন, “বাংলাদেশে ধর্ষণ আজ ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন দেশের কোথাও না কোথাও আমাদের মা-বোনেরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন। অথচ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ দমনে কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।”

তিনি আরও বলেন, “বিচারহীনতার সংস্কৃতি এবং অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ই এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ থেকে ধর্ষণসহ সকল অনৈতিকতা নির্মূল করা সম্ভব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...