ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Date:

মোঃ মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি:

মাগুরায় আট বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। রবিবার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে খুলনা-কুষ্টিয়া মহাসড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

এর আগে, বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে গিয়ে অবরোধ গড়ে তোলে।

মানববন্ধন ও অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়, যেখানে লেখা ছিল— ‘ধর্ষক সমাজের ঘুণপোকা’, ‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চাই’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘নিপীড়কের বিরুদ্ধে রুখে দাঁড়াও’, ‘ন্যায়বিচার চাই, আশ্বাস নয়’ ইত্যাদি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, “গত পাঁচ বছরে দেশে নথিভুক্ত ধর্ষণের ঘটনা পাঁচ হাজারেরও বেশি। অথচ বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। আজ আমরা এই অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে আন্দোলন আরও তীব্র হবে।”

সংগঠনটির সমন্বয়ক এস এস সুইট বলেন, “শিশু আছিয়ার ওপর বর্বর নির্যাতনের ঘটনায় আমরা মর্মাহত। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদে ফুঁসে উঠেছে। আমরা চাই, এই নরপশুর সর্বোচ্চ শাস্তি কার্যকর হোক।”

তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন, ধর্ষণ ও সাইবার অপরাধ আশঙ্কাজনক হারে বাড়ছে। এসব অপরাধের দ্রুত বিচার নিশ্চিত না হলে সমাজে ভয়ংকর পরিণতি ডেকে আনবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...