ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন

Date:

মোঃ মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি: দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ, অনলাইন হয়রানি, আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১০ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ছিল বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড। এতে লেখা ছিল— ‘ঘরে-বাইরে কর্মক্ষেত্রে, নারী থাকুক নির্ভয়ে’, ‘ধর্ষকের ঠাঁই এই বাংলায় হবে না’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘তনু, তানিয়া, নুসরাত, আছিয়া— তারপর কে?’ ইত্যাদি।

জানা যায়, গতকাল রবিবার (৯ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সারাদেশে একযোগে এই কর্মসূচির ডাক দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানাই। আমরা চাই, এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...