নড়াইল ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন

Date:

জনগনের দোরগোঁড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: সামন্ত লাল সেন

নড়াইল প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: সামন্ত লাল সেন বলেছেন, জনগনের দোরগোঁড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। জনগন যদি তৃণমূলে ভালো স্বাস্থ্য সেবা পান তাহলে তারা আর ঢাকামুখী হবে না। আমি একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্য সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। স্থানীয় এমপিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি তাঁদের নিজ নিজ এলাকার সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা নেন তাহলে হাসপাতালের চিকিৎসা সেবার উপর সাধারন জনগনের আস্থা আরও বেড়ে যাবে। তিনি শনিবার বিকাল সাড়ে ৫টায় নড়াইল আধুনিক সদর হাসপাতালের সভাকক্ষে মতবিনিময় সভায় একথা বলেন। এর আগে তিনি প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নড়াইল ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
তিনি নড়াইল আধুনিক সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।
মন্ত্রী চিকিসকদের সুরক্ষার ব্যাপারে বলেন, ভূল চিকিৎসার অজুহাতে অহেতুক ডাক্তারদের উপর হামলা মেনে নেয়া হবে না। পাশাপাশি আপনারা চিকিৎসা সেবা নিতে আসা লোকজনকে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে সেবা দিবেন। চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্ভয়ে কাজ করেন। আমরা আপনাদের সুরক্ষা দিব। অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সিভিল সার্জনকে নির্দেশ দেন ।
জেলা সদর হাসপাতাল আয়োজিত অনুষ্ঠিত মত বিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা: মোহাম্মদ খুরশীদ আলম, নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল গাফফার, সিভিল সার্জন ডা: সাজেদা বেগম পলিন বক্তৃতা করেন।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা, নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসসহ স্বাস্থ্য বিভাগের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে তিনি লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন ও হাসপাতাল পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...