নরসিংদীতে ইসকন নিষিদ্ধ ও আস্তানা বন্ধ করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

Date:

নরসিংদী প্রতিনিধি:চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদ ও সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় নরসিংদী শহর থেকে ২৪ ঘন্টার মধ্যে ইসকনের আস্তানা বন্ধ করতে প্রশাসনকে আল্টিমেটাম দেন বক্তারা।

শুক্রবার (২৯ নভেম্বর) বা’দ জুমা নরসিংদী পৌরসভা মোড়ে বিভিন্ন মসজিদের মুসল্লি ও খতিব সহ বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হন।

পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে রেলস্টেশনের সামনে গিয়ে প্রতিবাদ সভা করেন তারা। এ দিন সকাল থেকেই শহরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের টহল জোরদার ছিল।

সমাবেশে বক্তারা হাজীপুরের হাড়িধোয়া নদী দখল করে তৈরি ইসকনের আস্তানা ২৪ ঘন্টার মধ্যে তুলে না নিলে জনতা গুড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...