নাফ নদী থেকে নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Date:

অনলাইন ডেস্ক:-

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে মাছ ধরতে যাওয়া ১৫ টি ডিঙি নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের  সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে এই ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন  টেকনাফের সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম।

তিনি জানান, ২ টি ইঞ্জিন চালিত নৌকা এবং ১৩টি ইঞ্জিন বিহীন নৌকা যোগে মোহনায় মাছ ধরাকালে এই ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। প্রতিটি নৌকায় এক দুইজন করে জেলে রয়েছে।

ভুক্তভোগী জেলেদের বরাতে এ জনপ্রতিনিধি জানান, আরাকান আর্মির সদস্যরা বড় ট্রলার নিয়ে এসে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়। সবার বাড়ি টেকনাফের সাবারং ইউনিয়নের শাহ পরীরদ্বীপের জালিয়াপাড়ায় বলে জানালেও তাদের নাম নিশ্চিত করতে পারেননি তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:আদনান চৌধুরী বলেন, বিষয়টি স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয় লোকজন তাকে জানিয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট  কর্তৃপ ক্ষকে অবহিত করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ-২  বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল  মহিউদ্দিন আহমেদ  বলেন, স্থানীয় লোকজন ও পরিবারের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। বিষয়টি নিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...

রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম...

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

রূপালীদেশ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল...

হলুদের বীজের বদলে নগদ টাকা: মহম্মদপুরে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

রূপালীদেশ ডেস্ক:মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত...