নারায়ণগঞ্জে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান শাড়ি এবং কাপড় জব্দ করেছে কোস্ট গার্ড

Date:

রূপালীদেশ প্রতিবেদক: ঢাকার নারায়ণগঞ্জে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান শাড়ি এবং মখমল কাপড় জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ বিপুল পরিমাণ ভারতীয় পণ্যের চালান নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় প্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ০৩ অক্টোবর দুপুর ১৪০০ ঘটিকায় হতে ১৬০০ ঘটিকা পর্যন্ত বিসিজি স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের আলীগঞ্জ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন একটি পাথর বোঝাই ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড কর্তৃক উক্ত ট্রাককে থামার সংকেত প্রদান করা হয়।

ট্রাকটি না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের আভিযনিক দল ট্রাকটিকে ধাওয়া করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ড্রাইভার ও সহোযোগী ট্রাকটি পরিত্যক্ত করে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২,২১০ পিস দামী শাড়ি ও ৩,০০০ গজ মখমল কাপড় জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৫,৯০,২৫,০০০/- (টাকা পাঁচ কোটি নব্বই লক্ষ পঁচিশ হাজার মাত্র)।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত মালামাল সহ ট্রাকটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...