নীলফামারীতে বর্গা দেয়া জমি দখলের অভিযোগ, গ্রেপ্তার-২

Date:

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে চাষাবাদের জন্য বর্গা দেয়া জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার খামার বামুনিয়া ঘনোপাড়া এলাকায়। এ ঘটনায় অভিযুক্তরা হলেন-ওই এলাকার মৃত নাসিম উদ্দিনের ছেলে মো. আনিছুর রহমান তার ভাই আমিনুর রহমান আনিছুরের ছেলে রাকিবুল ইসলাম বাদশা ও একই এলাকার তোফাইলুর রহমান দুলালের ছেলে মতিউর রহমান বুলেট (৩৭)। এঘটনায় ভুক্তভোগী মো. ছিদ্দিক আলী (৬৭) ডোমার থানায় একটি সাধারন ডায়রি করে। এ ঘটনায় পিতা আনিছুর রহমান ও ছেলে রাকিবুল ইসলাম বাদশা কে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ।

জানা যায়, অভিযুক্ত দুলাল, আমিনুর ও তাদের অপর ভাই মমিনুর রহমানের পিতা দলিল মূলে ভুক্তভোগী ছিদ্দিক আলীর কাছে জমি বিক্রয় করে। দীর্ঘদিন থেকে ওই জমি ভোগ দখল ও চাষাবাদ করে আসছে ছিদ্দিক আলী। কিন্তু কয়েকবছর পূর্বে অভিযুক্ত আনিছুর ও রাকিবুল মাছ চাষের সুবিধার্থে ছিদ্দিকের উক্ত ক্রয়কৃত জমি মাছের মৌসুমে ৫হাজার টাকা ও ধানের মৌসুমে ৬ মন ধান প্রদান করার শর্তে বর্গা নেয়। কিন্তু গেল বছরের ডিসেম্বর মাসের ১৫ তারিখে শর্ত মোতাবেক টাকা ও ধান দিতে অস্বীকার করে অভিযুক্তরা। সে জন্য ভুক্তভোগী ছিদ্দিক পুনরায় তার ক্রয়কৃত জমির সীমানা চিহ্নিত করে নিজে চাষ করার প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু অভিযুক্তরা কৌশলে অন্ধকারে তাদের ও ছিদ্দিকের অংশের জমি একত্রে চাষ করতে শুরু করে।

ভুক্তভোগী ছিদ্দিক আলী বলেন,‘তারা আমার জমি দখল করার উদ্দেশ্যে রাতের আধারে আমার জমি ও তাদের জমি একত্রে চাষ করতে শুরু করে। বিষয়টি আমি টের পেয়ে তাদের বাধা প্রদান করতে যাই। বাধা দিতে গেলে তারা আমার উপর চড়াও হয়ে উঠে। আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। তারা আমার ক্রয়কৃত জমি দখলের চেষ্টা করছে।’

এ বিষয়ে অভিযুক্তদের সাথে ফোনে ও সরেজমিনে গিয়ে কথা বলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয় নি। জানতে চাইলে ডোমার থানার অফিসার ইনচার্জ মহসীন আলী জানান,‘ভুক্তভোগী ছিদ্দিক একটি সাধারণ ডায়েরি করে। সে অনুযায়ী তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায়। ওই ঘটনায় পিতা ও ছেলেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ডোমার থানার এন.জি.আর মামলা নং-০৮/২০২৪

আরিফুল ইসলাম
নীলফামারী , 15/05/2024
মোবাইল: ০১৭১১৪১৮৩১৯

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...